Saturday, October 3, 2026
HomeClassesClass 8Model Activity Task 2021 October Model Activity Task Part –7| Class- 8|...

Model Activity Task 2021 October Model Activity Task Part –7| Class- 8| Geography মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | অক্টোবর অষ্টম শ্রেণী| ভূগোল | পার্ট -৭

Model Activity Task 2021 October

Model Activity Task Part –7| Class- 8| Geography

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | অক্টোবর

অষ্টম শ্রেণী| ভূগোল | পার্ট –৭

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ আন্তঃভ্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো –

ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

গ) উত্তর–পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ–পূর্ব আয়ন বায়ু

ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো –

ক) সিরোকিউমুলাস

(খ) কিউমুলাস

(গ) স্ট্যাটাস

(ঘ) কিউমুলোনিম্বাস

১.৩ ঠিক ঝোড়াটি নির্বাচন করো –

ক) মেক্সিকো – ২৩ উত্তর অক্ষরেখার বিস্তৃতি

(খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়

গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল— শীতকালীন বৃষ্টিপাত

ঘ) কানাডার কান্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য

১.৪ জুন–জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো–

ক) ভেনিজুয়েলা

(খ) গায়না

গ) উরুগুয়ে

ঘ) সুরিনাম

  1. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.১ স্থানীয় বায়ুii) চিনুক
২.২ বেশি উচ্চতার মেঘiv) সিরাস
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদi) টিটিকাকা
২.৪ পশুচারণভূমিiii) এস্টেনশিয়া

 ৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।

উ:- 1.বরফাবৃত অঞ্চল: মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারি ।
2.তীর্যক সূর্য রশ্মি:   এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়। ফলে অঞ্চলটি উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয়।

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উ:- 1. আয়তন ও দৈর্ঘ্য:দক্ষিণ আমেরিকার নদীগুলি অধিকাংশ দৈর্ঘ্য এবং আয়তন বিশাল |

  1. চির প্রবাহী নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চির প্রবাহী |

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উ:-  প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা এর কারণগুলি নিম্নে আলোচনা করা হল-
1. শান্ত আবহাওয়া: ঘূর্ণবাতের আবহাওয়া অশান্ত থাকে। কিন্তু প্রতিভা ঘূর্ণবাতের রোদ্রজ্জল আবহাওয়া লক্ষ্য করা যায।
2. বায়ুর গমন: ঘূর্ণবাতের বায়ু নিম্নমুখী হয় কিন্তু প্রতিপ ঘূর্ণবাতের বায়ু ঊর্ধ্বমুখী হয়।
3. ধ্বংসলীলা: ধন্যবাদ প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীপ ঘূর্ণবাত কোন ধ্বংস হয় না।
4.বায়ুর দিক পরিবর্তন: ঘূর্ণবাতের উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলে ও প্রতীপ ঘূর্ণবাত এর বিপরীতমুখী হয়।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’ – ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।

উ:-

হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিসমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলো হল—

i.সমতল জমি :হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্যে অত্যন্ত উপযোগী।

ii.পরিমিতি বৃষ্টিপাত ও উন্নতা:নাতিশীতোয় জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উয়তার জন্যে কৃষিকাজে উন্নত।

iii. উর্বর মৃত্তিকা : এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়।

iv.চাষযোগ্য জমির পরিমাণ বেশি:হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি। ফলে বিভিন্ন ফসলের চাষ হয়।

iv.উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি :এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়।

v.জলসেচ :হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে সেচের জলের অভাব হয় না।

vii. ঘনবসতি : অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। তাই শ্রমিকের যেমন অভাব হয় না; তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে।

viii.  শস্যাবর্তন : শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারা-বছর ধরে ফসল উৎপন্ন হয়।

ix.সরকারি উন্নত নীতি :সরকার কৃষির উন্নতির জন্যে নীতি নির্ধারণ করেন।

Click Here To Download The Pdf

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!